October 2, 2026, 9:57 pm
সর্বশেষ সংবাদ:
বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আইসিসি স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি’: পিসিবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 204 Time View

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে—আইসিসি তা স্বীকার করার পরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে।

মঙ্গলবার পেশোয়ারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, বাংলাদেশের বিষয় ছাড়া অন্য কিছুই আলোচনায় ছিল না। তাঁর ভাষায়, বাংলাদেশের প্রতি যে অন্যায় হয়েছে, সেটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে তুলে ধরাই ছিল তাঁদের একমাত্র লক্ষ্য।

নাকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে—এ কথা যখন স্বীকার করা হয়েছে এবং বাংলাদেশের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, তখনই আমরা ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, এর আগে পাকিস্তান সরকার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে সেই সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

আইসিসির ‘ছাড়ে’ ভারতের সংগে খেলতে রাজি হয়েছে পাকিস্তান- রিপোর্টআইসিসির ‘ছাড়ে’ ভারতের সংগে খেলতে রাজি হয়েছে পাকিস্তান- রিপোর্ট
আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘ আলোচনা, পাশাপাশি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধুত্বপূর্ণ দেশের হস্তক্ষেপের পর এই অচলাবস্থার অবসান ঘটে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই পুরো বিতর্কের সূত্রপাত।

নাকভি আরও বলেন, বৈঠকে পিসিবির কোনো ব্যক্তিগত বা বোর্ডের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসেনি। পুরো আলোচনাই ছিল বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে।

তিনি জানান, বাংলাদেশের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com