October 5, 2026, 3:50 pm
সর্বশেষ সংবাদ:
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা, বামপন্থী সানচেজ যুগের অবসান ঘটছে কি ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির যশোরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান হুতি নিয়ন্ত্রিত এলাকা উদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের, পাশে সৌদি প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে চলে যান পিচ্চি রাজা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে চাকরি, নিয়োগ পেতে করুন আবেদন তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 111 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তা–স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে, যার জবাব দেয় ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালায়। টানা উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো।

তথ্যসূত্র: আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com