October 2, 2026, 6:29 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 221 Time View

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে নভেম্বর মাসের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকলো। ২০০৩ সালের এই দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন তিনি। ২২ বছর পর তার উত্তরসূরি রোনালদো জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল করলেন। অবশ্য ছেলে শুধু একাই নয়, বাবা রোনালদোও একই দিনে আল নাসেরের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন। ১ নভেম্বর (শনিবার) ওয়েলসের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র। ম্যাচটিতে তারা ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে।

রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই ছেলে ও বাবার ফিনিশিং স্টাইলে মিল দেখতে পেয়েছেন। রোনালদো নিজেও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আগুনের ইমোজি দিয়ে।

এর প্রায় ছয় ঘণ্টা পরে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামেন বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফায়হার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করে সমতা ফেরান এবং যোগ করা সময়ের ১৫তম মিনিটে পেনাল্টি শটে দলের জয় নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com