August 18, 2026, 6:22 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

একটি মহলের ইন্ধনে প্রার্থিতা বাতিল হচ্ছে, অভিযোগ জামায়াতের

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 286 Time View
307

দলের সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করে বলেছে, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন অপ্রয়োজনীয় বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

আজ রোববার বিবৃতিতে এই অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিন দিনের বাছাইয়ে গাইবান্ধা-১, কুড়িগ্রাম-৩, যশোর-২, জামালপুর-৩, ঢাকা-২, কুমিল্লা-৩ এবং কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। গাইবান্ধা-১ আসনের প্রার্থী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ায় জেলা প্রশাসক মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। তবে অন্যান্য জেলায় এমপিওভুক্ত শিক্ষকদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। কুড়িগ্রাম-৩ ও যশোর-২ আসনে বিদেশি নাগরিকত্ব ত্যাগের নথি দেননি বলে জামায়াত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যমূলক বাড়াবাড়িতে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য প্রমাণ, কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা সমীচীন হয়নি। এ রকম চলতে থাকলে নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন। রিটার্নিং কর্মকর্তারা গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় প্রার্থিতা বাতিল না করেন, এ পদক্ষেপ গ্রহণে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা বৈধ ঘোষণায় আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com