August 18, 2026, 1:41 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 106 Time View
156

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড়ের এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পথচারীর নাম শফিক (৫৫)। তিনি বন্দর কর্মী ও স্থানীয় বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নিহত পথচারী শফিক সাইকেল চালিয়ে নিচ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই গাড়িটি ওপরের এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে। এতে তিনি মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন এবং তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের সংখ্যা নিশ্চিত করে পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com