November 17, 2026, 1:03 pm
সর্বশেষ সংবাদ:
এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 4 Time View

প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের বিভিন্ন সেক্টরে বড় ধরনের বেশ কিছু বিপর্যয় ঘটে গেছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়া থেকে শুরু করে মাইক্রোসফট এবং ওয়ার্কডে-র সেবা ব্যাহত হওয়া এবং মহাকাশে আমাজনের স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে। আধুনিক মানবজীবন কীভাবে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং এর অন্তর্নিহিত ঝুঁকিগুলো কতটা গভীর, সাম্প্রতিক এই ঘটনাগুলো সেটাই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদিও প্রতিটি ঘটনার পেছনের কারণগুলো সম্পূর্ণ আলাদা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এর পেছনে কোনো সাইবার হামলার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবুও এই ঘটনাগুলো বড় ধরনের চিন্তার খোরাক জুগিয়েছে।

গত ১২ নভেম্বর থেকে মাইক্রোসফটের ৩৬৫ ব্যবহারকারীরা তীব্র কারিগরি জটিলতার মুখে পড়েন যার ফলে আউটলুক, টিমস এবং এক্সচেঞ্জ অনলাইনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকে। এর বাইরে মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ওয়ার্কডে-র ডিজিটাল কার্যক্রমেও বড় ধরনের ত্রুটি দেখা দেয়ায় বহু প্রতিষ্ঠানের কর্মীরা বেতন ও উপস্থিতির হিসাব দেখতে পারেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় নেমে আসে যখন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশজুড়ে সব ধরনের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। পুরোনো টেলিযোগাযোগ সরঞ্জামের ত্রুটি এবং নেটওয়ার্কে অতিরিক্ত ডেটা চাপের কারণে সৃষ্ট এই সমস্যায় তিন দিনে দেশজুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি ফ্লাইট বাতিল কিংবা বিলম্বে ছাড়তে বাধ্য হয়।

ভূমির পাশাপাশি মহাকাশ গবেষণাতেও এই ব্যর্থতার ঢেউ এসে লাগে যখন আমাজনের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রকল্পের ৪০টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণের পর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের ভালকান সেন্টর রকেটযোগে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যর্থ পর্যবসিত হয়। প্রতিটি ঘটনার নেপথ্যে ভিন্ন কারণ থাকলেও প্রায় একই সময়ে যোগাযোগ, কর্মক্ষেত্র এবং মহাকাশ অভিযানে এই ধরনের গোলযোগ আধুনিক প্রযুক্তি ব্যবস্থার ভঙ্গুর অবস্থাকেই জোরালোভাবে ফুটিয়ে তুলেছে। একটি সাধারণ সার্ভার ত্রুটি বা সামান্য রাউটার পরিবর্তনের ভুল কীভাবে পুরো জনজীবনকে স্তব্ধ করে দিতে পারে, তা গত সপ্তাহের ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট হয়ে উঠেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে ডিজিটাল অবকাঠামোগুলোকে আরও শক্তিশালী এবং ত্রুটিমুক্ত করার বিকল্প নেই। ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতার যুগে যেকোনো বড় ধরনের প্রযুক্তি আপগ্রেড কিংবা রক্ষণাবেক্ষণের কাজের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। কারণ সামান্য একটি কারিগরি ত্রুটি বা অব্যবস্থাপনা যে পুরো বৈশ্বিক ব্যবস্থাকে কয়েক মুহূর্তের মধ্যে থমকে দিতে পারে, সাম্প্রতিক এই ঘটনাগুলো তারই এক চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com