August 28, 2026, 2:10 am
সর্বশেষ সংবাদ:
প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা সাবেক সচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল স্পিকারকে চিঠি: উন্নয়ন কাজে সংরক্ষিত এমপিদের তদারকিতে আপত্তি ৬৭ সংসদ সদস্যের

এনআইডি কার্ড বানানোর পর পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 119 Time View

মাগুরায় ‘অর্থের বিনিময়ে’ পাওয়া এনআইডি কার্ড নিয়ে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মো. রিয়াস নামের ওই যুবককে সদর থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রিয়াস নামের ব্যক্তি মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে কথাবার্তায় অসংলগ্ন আচরণ করায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে রিয়াস নিজেকে রোহিঙ্গা ক্যাম্পের সদস্য বলে স্বীকার করেন। পাশাপাশি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বাচন অফিস সংশ্লিষ্টদের মাধ্যমে তিনি এনআইডি কার্ড সংগ্রহ করেছেন বলেও জানান।

পাসপোর্ট অফিসে উপস্থাপিত কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মায়ের নাম মোছা. শুকুরন খাতুন এবং ঠিকানা মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম উল্লেখ করা ছিল। এই ভোটার আইডিটি সংগ্রহ করা হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার বলেন, এলাকার একটি অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। গভীরভাবে তদন্ত করা গেলে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মোতালেব হোসেন বলেন, একজন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com