March 23, 2026, 5:58 pm
সর্বশেষ সংবাদ:
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না হাদিকে হত্যার বিষয়ে কি বললেন হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 112 Time View

ছাত্র প্রতিনিধি হিসাবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা।

আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে।

এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।

এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশ নিতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com