October 25, 2026, 1:55 pm
সর্বশেষ সংবাদ:
‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’ ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা দেশের ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার পরিমাণ বেশি টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

গণভোট হারাম হলে, সংসদ নির্বাচন হালাল হয় কীভাবে—প্রশ্ন জামায়াত আমিরের

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 190 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হালাল হলে একই দিনে অনুষ্ঠিত গণভোট হারাম হবে কেন—এই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন তোলেন। এদিন তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাতে তিনি অংশ নেন।

তিনি বলেন, জনগণের কাছে গিয়ে তারা দুটি ভোট চেয়েছিলেন—একটি গণভোট এবং অন্যটি সংসদ নির্বাচনের ভোট। জনগণ উভয় ক্ষেত্রেই ভোট দিয়েছে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয়, তাহলে অন্যটা হালাল হয় কীভাবে?’

জামায়াত আমির আরও বলেন, এই বিষয়টি যারা এখনো বুঝতে পারেননি, বিশেষ করে সরকারি দল, তারা যত দ্রুত বুঝবেন, দেশের রাজনৈতিক সংকট তত দ্রুত সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com