July 1, 2026, 5:43 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 121 Time View
140

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হয়েছেন মো. মান্নান তালুকদার (মাহিন)।

মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্দেশক্রমে সমন্বয়কারী সদস্য হিসেবে মো. মান্নান তালুকদারকে (মাহিন) যুক্ত করা হলো।

এদিকে মাহিনকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর উত্তরার জুলাই আন্দোলনের নেতাকর্মীরা।

‘সমন্বয়কারী সদস্য’ হিসেবে যুক্ত হওয়ায় মাহিন বলেন, ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক কমিটিকে সাংগঠনিকভবে শক্তিশালী করতে কাজ করে যাব। জুলাইয়ের চেতনা ধারণ ও চব্বিশের স্পিরিটকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করাই আমার লক্ষ্য।

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সক্রিয় ভূমিকা রাখেন মো. মান্নান তালুকদার (মাহিন)। উত্তরাসহ আশপাশের বিভিন্ন থানায় জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম বেগবানে অবদান রাখছেন তরুণ এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com