July 2, 2026, 3:26 am

এপস্টেইন কাণ্ডে সাক্ষ্য দেবেন হিলারি

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 115 Time View
72

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অপরাধ নিয়ে তদন্ত করা মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্যানেলের সামনে সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন সাবেক ডেমোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট লেডি এবং তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাউজ ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার হিলারির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। খবর বিবিসির

এর আগে তারা দুজনেই সাক্ষ্য দিতে হাউজ কমিটির সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তাদেরকে তলব করাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন।

হিলারি ক্লিনটন জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে দেখা করা বা কথা বলার বিষয়টি তার মনে নেই।

অন্যদিকে, বিল ক্লিনটন এপস্টেইনকে চিনতেন বলে স্বীকার করলেও কোনও ধরনের অন্যায়ের কথা বা এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, প্রায় দুই দশক আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তার মতো একজনের সঙ্গে পরিচয় থাকা নিয়ে তিনি অনুতপ্ত।

আগামী শুক্রবার বিল ক্লিনটনেরও আলাদাভাবে হাউজ ওভারসাইট কমিটিতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com