November 17, 2026, 3:55 pm
সর্বশেষ সংবাদ:
সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’

এমপি নির্বাচিত হলে সরকারি সুবিধা ও প্রটোকল নেবেন না শিশির মনির

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 120 Time View

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলেও তিনি কোনো সরকারি সুবিধা, প্রটোকল বা ভিআইপি সুযোগ ব্যবহার করবেন না।

সোমবার (২৪ নভেম্বর) রাতে ভিডিও বার্তায় শিশির মনির বলেন, “সরকার প্রদত্ত ভাতা, এলাওয়েন্স বা অন্য কোনো সুযোগ-সুবিধা আমি নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের কল্যাণে ব্যবহার করবো না। সবটুকুই জনগণের কল্যাণে উন্মুক্ত রাখব। ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না, প্রশাসন কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না।”

তিনি আরও বলেন, “নির্বাচিত ব্যক্তি হিসেবে প্রটোকল, ভিআইপি লাউঞ্জ বা বিশেষ প্রাধান্য নেওয়া আমার উদ্দেশ্য নয়। জনগণই সর্বোচ্চ প্রটোকল। আমি জনগণের স্বার্থেই কাজ করতে চাই।”

শিশির মনির বর্তমানে জামায়াতের কোনো পদে নেই। তবে তিনি নির্বাচনী এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com