October 2, 2026, 5:45 pm
সর্বশেষ সংবাদ:
নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

এম্পায়ার কেয়ারের জমজমের পানি ও সুগন্ধি উপহার

Reporter Name
  • Update Time : Tuesday, April 1, 2025
  • 137 Time View

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে গত ২৩ মার্চ রোববার এম্পায়ার কেয়ার এজেন্সির অন্যতম কর্ণধার ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিমের আমন্ত্রণে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ইফতার মাহফিলে প্রত্যেক রোজাদারকে উপহার দেওয়া হয় সুগন্ধি আতর। এছাড়া ইফতারের সময় দেওয়া হয় জমজমের পানি। ইফতারে রোজাদাররা জমজমের পানি দিয়ে ইফতার করতে পারায় আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করেন।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন এম্পায়ার কেয়ার এজেন্সির অন্যতম কর্ণধার নূরুল আজিম। শুভেচ্ছা বক্তব্য দেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আজতাল সম্পাদক শাহনেওয়াজ, স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউজার্সির মনমাউথ ইউনিভাসিটির ডিন ড. গোলাম মাতবর প্রমুখ।
এম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট নুরুল আজিম উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার দিগন্ত এভাবে প্রসারিত থাকলে সামনের দিনগুলোতে কমিউনিটির এগিয়ে চলাকে কেউ থামিয়ে রাখতে পারবে না।
ইফতারের আগে মাওলানা আবু জাফর বেগের নেতৃত্বে বিশেষ মোনাজাতে সকলের সুখ-সমৃদ্ধি এবং নুরুল আজিমের নেতৃত্বাধীন এই হোমকেয়ার এজেন্সির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com