August 24, 2026, 2:46 am
সর্বশেষ সংবাদ:
ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি ক্যানসারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াই শুরু সামিয়ার ‘জুলাই যোদ্ধা’ সেজে সরকারি টাকায় যুবকের বিদেশে চিকিৎসা, বাবা বললেন—লজ্জা দিয়েন না

এলএনজি কার্গো এসেছে, তবে এখনই কাটছে না গ্যাস সংকট

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 16 Time View

বঙ্গোপসাগরে এলএনজি ভর্তি নতুন একটি কার্গো পৌঁছানোর পর মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরলেও চাহিদার তুলনায় ঘাটতি এখনো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গ্যাস সরবরাহ বাড়লেও তা স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলার তথ্যমতে, দেশে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ২৩০ থেকে ২৩৭ কোটি ঘনফুট। আগস্ট মাসে চারটি এলএনজি কার্গো আসার কথা থাকলেও সঠিক সময়ে সেগুলো না আসায় টার্মিনালগুলো সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারেনি। জুলাই মাসে অগ্নিকাণ্ডের ফলে এক্সিলারেট টার্মিনাল বন্ধ থাকা এবং সামিটের টার্মিনাল থেকে অতিরিক্ত সরবরাহের চাপে সংকট আরও ঘনীভূত হয়।

আগামী ২৬ বা ২৭ আগস্ট আরও একটি কার্গো আসার সম্ভাবনা রয়েছে। তবে নিয়মিত বিরতিতে এলএনজি আমদানি ও চাহিদার বিশাল পার্থক্য বিদ্যমান থাকায় সহসাই গ্যাস সংকট পুরোপুরি কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে। দেশীয় গ্যাসের উৎপাদন হ্রাস পাওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়লেও সময়মতো কার্গো না আসা সরবরাহ শৃঙ্খলকে বারবার ব্যাহত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com