August 18, 2026, 12:13 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্যের’ প্রচেষ্টা নিয়েছে : সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 150 Time View
178

জাতীয় ঐকমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন আজ সরকারের কাছে তাদের সুপারিশ পেশ করেছে। সুপারিশে সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন একটি আইডিয়া সংযুক্ত করা হয়েছে, যা ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়নি৷ যেটা নিয়ে আলোচনা হয়নি, সেটা তারা চাপিয়ে দিতে পারেন না।

তিনি আরও বলেন, সুপারিশে বলা হয়েছে, নিন্মকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে৷ ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত তো হয়নি। পিআরের প্রস্তাব তারা সরাসরি সুপারিশ করে ফেললেন, নোট অব ডিসেন্ট বিষয়টি উল্লেখ ছাড়াই।

সালাহউদ্দিন আহমদের মতে, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে ২৭০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে, না হলে সংবিধানে তা অটো গৃহীত হবে, এটা হাস্যকর! পরীক্ষায় অটোপাশের মতো সংবিধানে কোনও কিছু সংযুক্ত হতে পারে না।

ঐকমত্য কমিশন কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। বলেছেন, আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এ সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ পাবো।

সালাহউদ্দিন আহমদ বললেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভাটের মাধ্যমে জনগণ যদি সম্মতি দেয়, পরবর্তী সংসদ তা বাস্তবায়নে বাধ্য থাকবে। যেভাবে জুলাই সনদ সাক্ষরিত হয়েছে, যেভাবে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, নোট অব ডিসেন্টসহ সেভাবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com