August 26, 2026, 5:14 pm
সর্বশেষ সংবাদ:
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘মক্কা চুক্তি’ ও বাংলাদেশ: ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ

কবে থেকে আবারও বাড়বে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 55 Time View

গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি কিছুটা কম হলেও এমন বৃষ্টি পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানান, পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি থাকবে; কখনও বেশি কখনও কম। ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com