August 31, 2026, 12:40 am
সর্বশেষ সংবাদ:
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬

কমিশন প্রমাণ করতে চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব: সিইসি

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 231 Time View

নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রমাণ করতে চায়, দেশে একটি সঠিক, অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। এটি নিশ্চিত করা যাবে কেবল আইনের শাসন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে। নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যে অপবাদ হচ্ছে, তা থেকে আমরা মুক্তি চাই।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় এসব কথা বলেন তিনি। সভা শুরুর আগে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রিফিংয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়ী হতে হবে।’

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে নাসির উদ্দিন বলেন, ‘আপনারা বুক ফুলিয়ে সাহস দেখালে আমিও সাহসী হতে পারব। আপনাদের অঙ্গীকারই আমাকে শক্তি জোগায়। আপনারা যখন আইনের প্রতিষ্ঠায় সাহসী সিদ্ধান্ত নেবেন এবং বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালন করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।’

সিইসি আরও বলেন, ‘আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। পুরো সিস্টেম যেন সঠিকভাবে কাজ করে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদেরই। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com