July 1, 2026, 4:23 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 61 Time View
71

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর কলকাতা পৌরসভা (কেএমসি) ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের সব ধরনের প্রশাসনিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার পশ্চিমবঙ্গ সরকারের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, কলকাতা পৌরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিই পৌরসভার সব প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

সরকারি আদেশে বলা হয়, ১৯৮০ সালের কলকাতা পৌর করপোরেশন আইনের ১১৭ ধারার ১ উপধারার আওতায় অবিলম্বে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের পদ ও ক্ষমতা বাতিল হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সরকারি কার্যালয় ও দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনে মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ফিরহাদ হাকিম। এরপরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমোদনের পর বিষয়টি নিয়ে কলকাতা পৌরসভারকে নোটিশও পাঠানো হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, কলকাতা পৌর করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর আইনের ১১৮ ধারার ১(খ) উপধারা অনুযায়ী, এতদিন পৌরবোর্ড, মেয়র ও মেয়র-ইন-কাউন্সিল যে ক্ষমতা ও দায়িত্ব পালন করত, সেগুলো এখন প্রশাসকের অধীনে পরিচালিত হবে।

তবে এই ব্যবস্থা সাময়িক বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি আদেশে বলা হয়েছে, প্রশাসক সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করতে পারবেন। এর মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন হয়ে নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করলে প্রশাসকের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com