October 6, 2026, 5:37 am
সর্বশেষ সংবাদ:
নির্বাচন কমিশন: রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী আমি পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াস আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর ২০২৬ সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড গ্রাম সরকার পুনর্বহালের আলোচনা, ৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর ১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় ফ্রান্সের

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 127 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।

আইআরজিসির দাবি, হামলায় আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ।

ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে দিয়ে বলেছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে; যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com