August 18, 2026, 7:43 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপণ

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025
  • 118 Time View
145

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে।

আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন ৪.৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে যদি প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমান বেশি থাকায় তাপ বেশি ধারন করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরী হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারনে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন ২ আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com