July 1, 2026, 2:21 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

কুমিল্লায় ২ ট্রেন দুর্ঘটনা: আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেনযোগাযোগ শুরু

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 39 Time View
56

কুমিল্লায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং আরেকটি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রাম থেকে আসা বিকল্প ইঞ্জিন দিয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন থেকে সোনারবাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ শুরু হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশনমাস্টার ওমর ফারুক। তিনি জানান, আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাকবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশেও রওনা হয়েছে।

এর আগে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় একই সময়ে হাসানপুরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল ও কাছাকাছি গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে দুই লাইনেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডাউনলাইনে আটকা পড়েছিল। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

লাকসাম জংশন স্টেশনমাস্টার ওমর ফারুক জানান, উদ্ধারকারী ট্রেন মেঘনার লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিলে আপলাইনেও সচল হবে। আপাতত ডাউন লাইন সচল আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com