July 1, 2026, 12:07 am
সর্বশেষ সংবাদ:
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন জুলাই অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন, বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা আত্মরক্ষামূলক: আরাগচি

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 106 Time View
120

হরমুজ প্রণালির কাছে একটি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের দাবি, বেসামরিক জাহাজ চলাচল ব্যাহত করতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যুক্তরাষ্ট্র যে সমস্ত ঘাঁটি ব্যবহার করছে, সেগুলোকে লক্ষ্য করেই এই জোড়া হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের তাৎক্ষণিক এবং নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, নিষেধাজ্ঞা এবং যুদ্ধ চাপিয়ে যা অর্জন করা সম্ভব হয়নি, তা আরও বড় যুদ্ধ বাধিয়ে কখনোই জেতা যাবে না। নিজের এই বিবৃতির পাশাপাশি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও শেয়ার করেন, যেখানে রুবিওকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের সহযোগিতার প্রশংসা করতে দেখা গেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনী হেলফায়ার মিসাইল ছুড়ে সেটিকে অচল করে দেয়। এই ঘটনার পরই বুধবার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালির কাছে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com