August 21, 2026, 8:16 pm

কৃষক ও পল্লী উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 11 Time View
14

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনপদে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। ‘কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষক ও পল্লী উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দারিদ্র্য বিমোচনে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

চলতি বছরের জুন মাসে চালু হওয়া এই স্কিমটি তিন বছর মেয়াদী। বর্তমানে ৪২টি ব্যাংক এই তহবিলের আওতায় ঋণ বিতরণে চুক্তিবদ্ধ হয়েছে। স্কিম অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ এক কোটি টাকা এবং ফসল উৎপাদনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়া, ক্ষুদ্র ও বর্গাচাষিরা জামানত ছাড়াই ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন, যেখানে উৎপাদিত ফসলই জামানত হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com