March 15, 2026, 1:37 am
সর্বশেষ সংবাদ:
স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১ ইরান ও লেবানন একসঙ্গে ইসরাইলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা ঢাবি ভিসি ভদ্র-যোগ্য, তাকে কাজে লাগানোর সুযোগ আছে: শিক্ষামন্ত্রী কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন? ইরানে প্রায় ৪০০ হামলা চালানোর দাবি ইসরায়েলের

কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 22 Time View

ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়ায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। সেখান থেকে তরু হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন তারা গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ৮ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তার ছেলে শিপন বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com