July 1, 2026, 4:43 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 76 Time View
94

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার সঙ্গে আলমগীর হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে।

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এদিকে হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। তবে রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বাংলাদেশে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া রাজ্য পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস জানিয়েছে, গ্রেপ্তার দুজনের সঙ্গে সাক্ষাৎ করতে ভারত সরকারের কাছে কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে। কনস্যুলার এক্সেসের মাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট দেশের কূটনীতিকরা যোগাযোগ করতে পারেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাদি হত্যাকাণ্ডের পর ফয়সাল মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন।

পরবর্তীতে তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন। পুলিশের দাবি, সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

এর আগে কিছু বাংলাদেশি গণমাধ্যমে তাদের গ্রেপ্তারের খবর প্রকাশিত হলেও সে সময় ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তা নাকচ করেছিল।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে জুমার নামাজের পর রিক্সায় হাদি গুলিবিদ্ধ হন। বেশ কিছুদিন দেশে চিকিৎসা নেওয়ার পর গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর পর তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জোরালো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com