October 2, 2026, 11:18 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

কোন কোন খাবার খেলে দূর হবে প্রোটিন ও ফাইবারের ঘাটতি

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 142 Time View

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি কেজি দেহের ওজনে ১ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। সেই মোতাবেক ব্যক্তির ওজন যদি ৮০ কেজি হয়, তাহলে ৮০ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। আবার একজন প্রাপ্তবয়স্কের দিনে অন্তত ৩০ থেকে ৩৫ গ্রাম ফাইবার খাওয়া উচিত। আপনার শরীরে প্রতিদিন কি প্রোটিন ও ফাইবার প্রবেশ করছে? হয়তো না।

আপনার শরীর ঠিক রাখতে প্রতিদিনের ডায়েটে প্রোটিনের পেছনে দৌড়াতে হচ্ছে। কিন্তু প্রোটিনের পেছনে দৌড়াতে গিয়ে অনেকেই ফাইবারকে গুরুত্ব দিতে পারেন না। অথচ পেটের সার্বিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি রক্তে শর্করা, কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবার। তবে প্রোটিনের চাহিদা মিটিয়েও ডায়েটে ফাইবারের ঘাটতি সম্পন্ন করা যায়। এমন কিছু খাবার রয়েছে, যা একই সঙ্গে প্রোটিন ও ফাইবারের চাহিদা পূরণ করতে পারে।

এই যেমন— মসুর ডাল, ছোলা, কালো মোটর, রাজমা, মোটর ডাল প্রোটিন এবং ফাইবারের উৎস। চিয়া, তিসি, সূর্যমুখীর বীজ এবং বাদাম, আখরোট, কাঠবাদামের মধ্যেও প্রোটিন ও ফাইবার থাকে। এ খাবারগুলো কোনো সালাদের সঙ্গে খাওয়া যেতে পারে। আবার স্ন্যাক হিসেবেও এ খাবারগুলো খাওয়া যায়।

অঙ্কুরিত দানাশস্য, কিনোয়া, ওটস, বার্লির মধ্যে জটিল কার্বোহাইড্রেট থাকে। আবার ফাইবারের ঘাটতি মেটাতেও এ খাবারগুলো সাহায্য করে। সোয়াবিন ও টোফু প্রোটিনে ভরপুর। পাশাপাশি উভয় খাবারের মধ্যেই ফাইবারের পরিমাণও বেশি থাকে। আর সবজির মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে। তবে এমন কিছু সবজি রয়েছে, যা প্রোটিনেও পরিপূর্ণ। সেই তালিকায় রয়েছে ব্রকোলি, পালংশাক এবং মোটরশুঁটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com