July 1, 2026, 3:31 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যা কথা হলো হামজার

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025
  • 124 Time View
112

ব্যস্ত সময় যাচ্ছে হামজা চৌধুরীর। এতটুকু ফুরসত পাচ্ছেন না দম ফেলার। সিলেটে ব্যস্ততার ভীড়ে দুদিন কাটিয়ে ফেরেন ঢাকায়। ঢাকায় এসেও পাচ্ছেন না থামার সুযোগ। আজ ১৯ মার্চ (বুধবার) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে।

ফটোসেশন শেষে দুপুরে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে উপস্থিত হন সংবাদ সম্মেলনে। ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। আজ রাতে শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল।

ফটোসেশন ও সংবাদ সম্মেলন শেষে হামজা ছুটলেন নগর ভবনে। দেখা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। অন্যদিকে, হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া বলে মনে করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

ভারতে যাওয়ার আগে দেশে আজ শেষ অনুশীলন করবে বাংলাদেশ দল। সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে দলের সঙ্গে প্রথমবার যোগ দেবেন হামজা। হামজার অনুশীলন দেখতে পারবেন সাধারণ দর্শকরা। তবে, তাদের কিনতে হবে টিকিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com