March 24, 2026, 1:03 pm
সর্বশেষ সংবাদ:
হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগে ট্রাম্পকে ফোনকল ডিক্যাপিটেশন স্ট্রাইকে খামেনিকে হত্যার ইন্ধন দিয়েছিলেন নেতানিয়াহু ‘ইরান আগ্রাসন প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বৈধ’ মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না

খনিজ বালি চুরি, যুবলীগ নেতাসহ ২১ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 138 Time View

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যের ভাইসহ ২১ জনের নামে মামলা দায়ের করেছে নৌপুলিশ।

ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমান ওরফে জিয়া মেম্বারের ভাই মাসুক সর্দার, উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাহাউদ্দিন, আমিরুল, আলী আসাদ, শুরআলম, আব্দুল্লাহ, বাহার, মুর্শেদ, জুবেল, গড়কাটি গ্রামের সোহেল, উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাইফুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের ইছাক মিয়াসহ অজ্ঞাতনামা ৫-৬ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির এসআই জসীম উদ্দিন।

প্রসঙ্গত, সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার বাঁশবাগান থেকে চুরি করা খনিজ বালিবোঝাই পাঁচটি (স্টিল বডি) ট্রলার জব্দ করে।

মঙ্গলবার বিকালে নৌপুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ১৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com