October 23, 2026, 6:52 pm
সর্বশেষ সংবাদ:
দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা’ নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির

ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 123 Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেছেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি।’

গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে।

উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com