July 10, 2026, 11:23 pm
সর্বশেষ সংবাদ:
বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতের আমীর: টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ: জামায়াত আমির আরও ভারি বৃষ্টি ও পাহাড় ধসের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে’ জামায়াতের গঠনতন্ত্রে আসছে ১৪ সংশোধনী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

খামেনির মতো ‘নেতা’ ইতিহাসে বিরল: হিজবুল্লাহ প্রধান

Reporter Name
  • Update Time : Friday, July 10, 2026
  • 25 Time View
46

আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে ‘ইতিহাসে বিরল এক অসাধারণ নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরান ও ইরাকে শহীদ এই ইরানি নেতার জানাজা ও স্মরণসভার সঙ্গে সংগতি রেখে হিজবুল্লাহ আয়োজিত এক জনসমাবেশে শেখ নাঈম কাসেম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, খামেনি তার ‘নিজ যুগে ছিলেন অনন্য’ এবং তিনি এমন ‘সমসাময়িক এক অসাধারণ নেতা, যার সমকক্ষ ইতিহাসে খুব কমই মেলে।’

হিজবুল্লাহ প্রধান আরও বলেন, সাইয়্যেদ খামেনি ছিলেন ‘এমন এক বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিক, যিনি সমগ্র বিশ্বপরিস্থিতির মাত্রা ও গভীরতা বুঝতে পারতেন।’

তিনি বলেন, ‘এই নেতা আমাদের কাছে কখনো কিছু চাননি; বরং আমরাই তার কাছে সবকিছু চেয়েছি, আর আমরা যা কিছু অনুরোধ করেছি, তার সবই তিনি পূরণ করেছেন।’

শেখ কাসেম জানান, সাইয়্যেদ খামেনি সর্বদা রাষ্ট্র গঠন, প্রতিরোধ আন্দোলনকে সমর্থন, ঐক্য বজায় রাখা, ফিলিস্তিন মুক্তির পথনির্দেশনা দেওয়া এবং পরনির্ভরশীলতা প্রত্যাখ্যান করার ওপর জোর দিয়েছেন।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com