October 3, 2026, 5:46 pm
সর্বশেষ সংবাদ:
ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’ পাঁচ দিনব্যাপী বিসিকি শরৎ মেলা শুরু ৭ অক্টোবর সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির চালান হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, সবাই ঢাকায় গাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা পড়েছে ৭০ জন শ্রমিক একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, কীভাবে চলছে এই চক্র ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট ‘কুঠার’ দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন: আরব আমিরাত কোনো আশা নেই, তবুও কেন মানুষ সম্পর্কে দিনের পর দিন থেকে যায় এনআইডি-পাসপোর্টের মতো অনলাইনে করতে হবে বিয়ের নিবন্ধন: আইনমন্ত্রী

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 169 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

চলমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। যদিও স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির এই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে গত শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com