July 4, 2026, 7:58 pm
সর্বশেষ সংবাদ:
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 26 Time View
33

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘ক্রিমিনাল’ এবং ইসরায়েলকে ‘বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন’ বলে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হাতামি।

তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদের শহীদ নেতা এবং সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। ওই সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন।

গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা সাত দিন (৩-৯ জুলাই) ধরে চলবে।

শনিবার (৪ জুলাই) সকালে খামেনির জানাজা ও দাফনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন।

শনিবার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানস্থলে বহু শোকাহত লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের অনেককে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে দেখা যায়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরানে শেষ বিদায় অনুষ্ঠান আগামী রোববারও চলবে। এরপর সোমবার রাজধানী তেহরানে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার পবিত্র কোম শহরে, বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় এবং বৃহস্পতিবার মাশহাদে শেষ বিদায় অনুষ্ঠান শেষে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com