July 3, 2026, 4:11 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

খালেদা জিয়ার সমাধিতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 129 Time View
128

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় খালেদা জিয়ার জন্য সূরা ফাতেহা ও দোয়া পাঠ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।

উনার এই শূন্যতা বাংলাদেশে কখনো আর কেউ পূরণ করতে পারবেন না। উনার আদর্শ, সততা, আপসহীনতা, দেশপ্রেম আমরা সবসময় ধারণ করার চেষ্টা করব। আজ আমরা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা উনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, এনটিএফের সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিম, সহ-সভাপতি অধ্যাপক ছালেহ আহম্মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com