November 17, 2026, 6:09 pm
সর্বশেষ সংবাদ:
শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 204 Time View

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। গত তিন দিন ধরে তার চিকিৎসা চলছে। তিনি সেই চিকিৎসা নিতে পারছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, গত তিন ধরে তার অবস্থা একই পর্যায়ে আছে, মানে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন। এটা ভালোর লক্ষণ। চিকিৎসা করা চিকিৎসকদের দায়িত্ব আর সুস্থ করা আল্লাহর হাতে। তাই সবাই আল্লাহর কাছে উনার জন্য দোয়া করেন।

বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের যৌথ পরামর্শে তার চিকিৎসা চলছে। আন্তর্জাতিক চিকিৎসা ব্যবস্থার সব ধরনের সেবা তিনি পাচ্ছেন। উনার এই শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব না। তিনি আরেকটু সুস্থ হলে এবং উনার মেডিকেল বোর্ড সম্মতি দিলে আমরা সেটা জানাব।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে জানতে বহু মানুষ এভার কেয়ারে ভিড় করছেন- এসব বিষয়ে ডা. জাহিদ বলেন, এই হাসপাতালে বেগম খালেদা জিয়া ছাড়াও তিন শতাধিক রোগী ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক-নার্সসহ রোগীদের আসা যাওয়া করতে হয়। এই অবস্থায় এখানে ভিড় করলে অন্যদের চিকিৎসাসেবা ব্যহত হবে। তাই কাউকেই হাসপাতাল এলাকায় না আসার জন্য অনুরোধ করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকেই উনার জন্য দোয়া করেন।

তিনি বলেন, গত ২৭ তারিখ থেকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন তার ছেলে তারেক রহমান। মেডিকেল বোর্ডে ও বিদেশি চিকিৎসকদের সাথে যোগাযোগের বিষয়টি তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান দেখভাল করছেন। আর হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com