July 3, 2026, 11:36 pm
সর্বশেষ সংবাদ:
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন: আজম খান

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 122 Time View
143

নিউজ ডেস্ক:

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আহমেদ আজম খান বলেন, ‘গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে।’

তিনি আরও বলেন, ‘বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বলা যায় উনি (খালেদা জিয়া) খুব ডিপ কন্ডিশনে। আমি ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকু বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। আপনারা ভেন্টিলেশন বলতে পারেন, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন বলতে পারেন।’

আজম খান বলেন, ‘এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চীনের ডাক্তাররা যুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা।’

‘এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহর কাছে একমাত্র কামনা’- বলে আজম খান।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com