November 18, 2026, 6:34 am
সর্বশেষ সংবাদ:
বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার রাজধানীতে এক দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, April 27, 2026
  • 189 Time View

বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের পরিণতির কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এমন পরিণত যাতে আমাদের না হয়।’ এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

তখন বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এ রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ বিএনপি বাস্তবায়ন করবে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এর মধ্যে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নাই। কিন্তু যদি জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর অপচেষ্টা করা হয়, তা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ নিজেদের সম্পত্তি, সেটি হবে ভুল এবং আত্মঘাতী। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।

বিরোধী দলের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা মুখে বলেন একত্রভাবে কাজ করার কথা। কিন্তু মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না।’

দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি একত্রভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। তাই তাদের (বিরোধী দল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি।’

জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com