August 18, 2026, 9:11 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘পে-স্কেল চূড়ান্ত: দুই ধাপে বাস্তবায়ন’ সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল

খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 7 Time View
11

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের প্রথম ১৮০ দিনে কৃষিখাতের উন্নয়নে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো কৃষক কার্ড প্রবর্তন, খাল খনন ও পুনঃখনন এবং ক্ষুদ্র কৃষকদের ঋণ মওকুফ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রায় ৪৭৫ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যা কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখছে। এছাড়া, কৃষকদের সমন্বিত ডাটাবেজের আওতায় আনতে ইতোমধ্যে ১২ লাখ ৫০ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার ছয় মাসে ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। পাশাপাশি কৃষকদের আর্থিক ঝুঁকি কমাতে শস্যবিমার খসড়া তৈরি, সার বিতরণ নীতিমালার আধুনিকায়ন এবং কীটনাশক ব্যবহারে পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। উত্তরাঞ্চলে উচ্চমূল্যের ফসল উৎপাদনের লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ এবং কৃষিপণ্য রপ্তানি সহজীকরণে ওয়ান-স্টপ সার্ভিসের উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষি অর্থনীতিবিদদের মতে, সাত লাখেরও বেশি কৃষকের কৃষিঋণ মওকুফ এবং সহজ শর্তে ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, তা তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষি সচিব সেলিম খান জানিয়েছেন যে, নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষিকে আধুনিক, যান্ত্রিক ও প্রযুক্তিনির্ভর করতে ধাপে ধাপে আরও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের এসব উদ্যোগ কৃষক পর্যায়ে আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং দেশের কৃষিখাতকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com