August 18, 2026, 7:18 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 18 Time View
26

খুলনার রূপসা উপজেলার শহীদের মোড় এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জয় ঢালী নামে ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে দুর্জনি মহলের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয় ওই এলাকার বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন হেলমেটধারী সন্ত্রাসী আচমকা জয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের শনাক্ত করতে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com