August 18, 2026, 2:03 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

গণঅধিকারের সম্পাদকের দায়িত্ব পেয়ে যা বললেন হাসান মামুন

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 143 Time View
187

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর দলটির বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন পদ পাওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হাসান আল মামুন। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র অনুসরণ করে এবং সবার সম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিকূল সময়ে দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে মানুষের জন্য কাজ করার প্রত্যাশা থেকেই আমি এ দায়িত্ব নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়কের দায়িত্ব পালন করে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করেছিলাম। সেই আন্দোলনই পরবর্তীতে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়।’

স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন, ‘আমি কতটুকু পরিবর্তন আনতে পারব জানি না। তবে দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদকে আপনাদের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com