October 3, 2026, 1:14 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়াল ইসরাইল

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025
  • 198 Time View

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরাইল। যা আগেরবারের তুলনায় প্রায় ৭ বিলিয়ন ডলার বেশি। নতুন বছরে ইসরাইল প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪.৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে। এটি আগের খসড়া বাজেটে ছিল ৯০ বিলিয়ন শেকেল ($২৮ বিলিয়ন)।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এবং অর্থমন্ত্রী বেযালেল স্মোট্রিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।

গাজায় যখন যুদ্ধবিরতি চলছে, তখন কেন বাজেট বাড়ল? কাৎজ বলেছেন, সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের উপর বোঝা কমাতে কাজ করবে। তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ।

ইসরাইলের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল ($১৪.৫ বিলিয়ন) বেশি। ২০২৪ সালে গাজায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণে ইসরাইলের খরচ হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com