August 18, 2026, 4:35 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

গাজায় যুদ্ধবিরতির নেপথ্যে ট্রাম্প–মুসলিম নেতাদের বৈঠক

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 86 Time View
121

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক গাজায় শান্তিচুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন এনে দিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

রুবিও বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি আরব বা মুসলিম-অধ্যুষিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এর পর ট্রাম্প ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুজনেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা রূপরেখার প্রতি সম্মতি জানান।

রুবিও বলেন, এর পর ট্রাম্পের আলোচক দল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে আলোচনায় আনতে প্রচেষ্টা জোরদার করে।

এ সময় ট্রাম্প নিজেও বিশ্বনেতাদের সঙ্গে ‌‘অসাধারণ’ সব ফোনালাপ ও বৈঠক করেন, যা ছিল অত্যন্ত তীব্র ও অঙ্গীকারপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ।

রুবিও বলেন, ‘যা ঘটেছে, সেটি মূলত এক মানবিক গল্প। পুরো ঘটনাটা হয়তো একদিন বিস্তারিতভাবে বলা হবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি যুক্ত না থাকলে এ সাফল্য সম্ভব হতো না।’

বৃহস্পতিবার ট্রাম্প কাতার, মিসর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও ইন্দোনেশিয়ার নেতাদের ধন্যবাদ জানান গাজা শান্তিচুক্তি সফল করতে সহায়তা করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com