October 4, 2026, 6:47 am
সর্বশেষ সংবাদ:
বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি অলিম্পিক সেইলিং কোটা জিমিনের তাইওয়ানের বক্সার লিনের স্বর্ণ পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা ছোট পর্দায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের রোমাঞ্চ তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল বাস রুট রেশনালাইজেশনের জরিপ: রাজধানীতে সড়ক ৪ হাজার কিমি বাসের উপযোগী ২৮০ কিমি ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করেছে: অর্থমন্ত্রী লুলা ও বলসোনারোর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে

গাজীপুরে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 176 Time View

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঘোড়া ও মাংসগুলো উদ্ধার করে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকালে প্রাণীসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশই রোগে আক্রান্ত। এই মাংসর মধ্যে টক্সিন রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com