মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, দেশে গুমের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একইসঙ্গে তিনি এই ধরনের অপরাধের সত্যতা উন্মোচন এবং জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, কেবল বিচার করলেই দায়িত্ব শেষ হয় না; বরং ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় প্রতিকার প্রদান এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থাও রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। গুমের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।