October 2, 2026, 12:03 pm
সর্বশেষ সংবাদ:
কাঁচি হাতে নরসুন্দর বাবলু, কাজের ফাঁকে ডুবে থাকেন বইয়ে গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘মদের গুদাম’ সিলগালা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের

গুলশানে আবাসিক ভবনের পার্কিংয়ে ক্যাটারিং সার্ভিস, লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 88 Time View

রাজধানীর গুলশানে আবাসিক ভবনের পার্কিংয়ে পরিচালিত ‘রাসই ক্যাটারিং সার্ভিস’ নামে একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এতে আরও উপস্থতিত ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান।

অভিযানে দেখা যায়, ক্যাটারিং সার্ভিসটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে। খাবারে অবৈধ রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। আবাসিক ভবনের নিচে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও অগ্নিনিরাপত্তার জন্য পর্যাপ্ত ফায়ার বক্সের ব্যবস্থা ছিল না।

এসব ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সতর্ক করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

অভিযানে ‘মা-ফাস্ট ফুড’ নামের আরেকটি প্রতিষ্ঠানেও অনিয়ম পাওয়া যায়। সেখানে জিলাপি তৈরিতে হাইড্রোজ ও অবৈধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ‘রহমান ফার্মেসি’-তে আমদানিকারকের তথ্য ছাড়া বিদেশি পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাসানুজ্জামান জানান, ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com