August 26, 2026, 6:47 am
সর্বশেষ সংবাদ:

গোসলে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 3 Time View

কক্সবাজারের টেকনাফে খালে গোসল করতে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেলে ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী পালংখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো ১০ বছর বয়সী মোহাম্মদ সাবের এবং ৯ বছর বয়সী মোহাম্মদ ইমতিয়াজ। তারা দুজনেই ওই ক্যাম্পের বাসিন্দা ছিল।

স্থানীয় লোকজন, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এপিবিএন সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে নামেন। কয়েক ঘণ্টার তল্লাশির পর রাত সাড়ে সাতটার দিকে মোহাম্মদ সাবেরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে ইমতিয়াজের খোঁজ এখনো মেলেনি। তাকে খুঁজে বের করতে বর্তমানে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com