গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজসম্পদ মন্ত্রী
গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না, দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে নিউজ হচ্ছে, এটা নিউজ নয়। ব্যবস্থাপনা জনিত কারণে কোনো সমস্যা হলে তখন বলতে পারতেন। গ্যাসের কূপ খনন করা হয়নি। আমরা বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছি। রিগ কেনা হবে, সেখানে দক্ষ জনবল দরকার। সে জন্য প্ল্যান করা হচ্ছে, এ জন্য সময় দিতে হবে। বিদ্যুৎ,...