August 18, 2026, 11:07 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চার দফা দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 38 Time View
45

গ্যাসের সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে পাবনার ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাসের চরম সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ‘ভূতুড়ে বিল’ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, বাজারে কার্যকর নিয়ন্ত্রণের অভাব ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে চাল, ডাল, আটা, ডিম, মাছ, সবজি, ভোজ্যতেল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে গ্যাস সংকট ও লোডশেডিং নিরসন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা; বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ভূতুড়ে বিল বাতিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজারে কঠোর নজরদারি, সিন্ডিকেট ভেঙে দেওয়া, টিসিবির কার্যক্রম জোরদার করা এবং জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য জনবান্ধব পর্যায়ে নির্ধারণ করা।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন (লেবু), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার আমির মুফতি মো. ওয়ালি উল্লাহ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com