November 11, 2026, 9:44 pm
সর্বশেষ সংবাদ:
পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 92 Time View

দীর্ঘদিন ধরে গ্রাম ও মফস্বল এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলেও, এবার রাজধানীর বাসিন্দারাও তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছেন। গত ১২ আগস্ট মধ্যরাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক দফায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না। তীব্র গরমের মধ্যে গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ও ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেছেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ঘাটতি দেখা দিয়েছে। সেদিন রাতে প্রায় ১৮ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৬ হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল, যার ফলে সারাদেশে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং দিতে হয়েছে। গ্রামে বিদ্যুতের ঘাটতি নতুন কিছু না হলেও, রাজধানীতে ঘন ঘন লোডশেডিংয়ের এই প্রভাব বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com