September 21, 2026, 9:33 am
সর্বশেষ সংবাদ:
আমার পা ধরে মা বিয়েটি করতে নিষেধ করেছিলেন: সুচিত্রা আশুলিয়ায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬ রাতে কী খাচ্ছেন, তার ওপর কি নির্ভর করছে ঘুম? সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক

‘ঘুস.সাইট’ তৈরি করা সেই কিশোরের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 41 Time View

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ‘ঘুস.সাইট’ নামে ওয়েবসাইট তৈরি করে ব্যাপক আলোচনায় আসা কিশোর শাহেদ শরীফ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। মঙ্গলবার বিকেলে সিটি প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে শাহেদের উদ্ভাবনী উদ্যোগ, তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও শাহেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, শাহেদের এই প্রশংসনীয় উদ্যোগটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে, যা রাষ্ট্র সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। শাহেদ জানায়, সে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের কোন খাতে দুর্নীতির প্রকোপ বেশি তা বিশ্লেষণ করতে চায়। তবে ব্যক্তিগতভাবে এই দায়িত্ব পালন করতে গিয়ে তার পড়াশোনায় বিঘ্ন ঘটছে, তাই সরকারি সহযোগিতা পেলে সে পড়াশোনার পাশাপাশি এই কাজটিকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে পারবে।

উল্লেখ্য যে, নিজের প্রয়াত মায়ের পেনশনের টাকা তোলা এবং পাসপোর্ট তৈরির সময় সরকারি দপ্তরে হয়রানির শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতাই শাহেদকে এই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করে। এরই মধ্যে তার ওয়েবসাইটটি ব্যাপক সাড়া ফেলেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com