August 18, 2026, 10:36 am
সর্বশেষ সংবাদ:

চট্টগ্রামে যৌতুক মামলায় বিসিএস ক্যাডার মাকসুদুল গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 20 Time View
31

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ৪৩তম বিসিএস ক্যাডার মো. মাকসুদুল হাসানকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা। ৩৪ বছর বয়সী মাকসুদুল বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। শনিবার দিবাগত রাত একটার দিকে নগরের শুলকবহর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী স্ত্রীর কাছে অভিযুক্ত মাকসুদুল ১০ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। দাবিকৃত অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে স্ত্রীর ওপর মানসিক চাপ ও নির্যাতন চালানো হয়। এ ঘটনায় যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

উল্লেখ্য যে, গ্রেফতারের আগেই জুলাই মাসের শুরুতে বরগুনার এক শিক্ষিকার সঙ্গে মাকসুদুল হাসানের অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে পুলিশ জানিয়েছে, যৌতুক মামলা এবং ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা সম্পূর্ণ আলাদা বিষয়। বর্তমান মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com